অর্জুনকে জেলে ঢোকানো হবে, তোপ তৃণমূলের, পাল্টা শুভেন্দু

0
132

সুপ্রিম কোর্টে গেলেও অর্জুন সিংকে জেলে ঢোকানো হবে। পাল্টা বলেছে তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য সিআইডি দফতরের বাইরে অর্জুন সিং যা বলেছেন তা স্রেফ বিষয় থেকে নজর ঘোরাোর জন্য।

অর্জুন সিং এবং তাঁর পরিবার বিশাল অঙ্কের টাকার দুর্নীতির সঙ্গে জড়িত। কার্যত কুণাল ঘোষের বক্তব্য সমর্থন করে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেছেন একটা মানুষ যখন মেন্টালি মারা যায় তারপর সে সবসময় অনুভব করে সে মারা যাবে। একটা মানুষ যখন তাঁর বিশ্বাসযোগ্যতা, নীতি-আদর্শ বিসর্জন দেয়, সেদিনই তাঁর মানসিক মৃত্যু হয়। ফিরহাদ ভাটপাড়া পুরসভায় টেন্ডার দুর্নীতির অভিযোগে বৃহস্পতিবার ভবানীভবনে অর্জুন সিংকে ডেকে পাঠায় সিআইডি। হাইকোর্টের নির্দেশে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদের অনুমতি ছিল সিআইডি-র।

অন্যদিকে অর্জুন সিংয়ের জিজ্ঞাসাবাদ নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বক্তব্য ষড়যন্ত্রের রাজনীতি করছে তৃণমূল। তাঁর খোঁচা হাইকোর্ট-সুপ্রিম কোর্টের প্রোটেকশন রয়েছে ডেকেও কোনও লাভ নেই।

ছবি  সৌজন্যে : নিজস্ব