
বিনা রক্তপাতে কোনও দুর্নীতিগ্রস্ত শাসন শেষ হয় না। নেপালের প্রসঙ্গ টেনে অর্জুন সিং প্রশ্ন তুলেছেন কবে জাগবে বাংলা। আর তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতে থানায় থানায় এফআইআর দায়ের দায়ের করেছে তৃণমূল।
দলের সাংসদ পার্থ ভৌমিকের নির্দেশে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানায় অর্জুন সিং-র বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর। অভিযোগ উস্কানি দিয়ে হিংসা ছড়ানোর চেষ্টা করছেন তিনি। এমনকি মুখ্যমন্ত্রীকে খুনের হুমকিও দেওয়া হচ্ছে। বিভিন্ন পুরসভার চেয়ারম্যানরা তাঁর বিরুদ্ধে এমনই অভিযোগ এনেছেন।
এর আগে অর্জুন সিং বলেছিলেন নেপালে সরকারের দুর্নীতির বিরুদ্ধে যুবসমাজ যেভাবে গর্জে উঠেছে তা বড় উদাহরণ। এমন গণঅভ্যুত্থানের মাধ্যমে দুর্নীতিগ্রস্ত সরকারকে ফেলে দেওয়া উচিত।
