গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment আরমান মালিক বিয়ে করলেন

    আরমান মালিক বিয়ে করলেন

    0
    151
    ছবি সৌজন্যে : ইনস্টাগ্রাম

    বলিউডের জনপ্রিয় গায়ক আরমান মালিক বছরের শুরুতেই নতুন জীবনে পা রাখলেন। দীর্ঘদিনের প্রেমিকা আশনা শ্রফের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন গায়ক।

    সোশ্যাল মিডিয়ায়,ইনস্টাগ্রামে বিয়ের বেশ কিছু ছবি দিয়ে সুখবর দিয়েছেন নবদম্পতিই। এর আগে ২০২৩ সালের আগস্টে বাগদান সেরেছিলেন আরমান মালিক ও আশনা শ্রফ। তাদের বাগদানের ছবিতেও মুগ্ধ হয়েছিলেন ফ্যান ফলোয়াররা। বিয়েতেও সেই ধারাই বজায় থাকল।দিনের আলোয় পালিত হল বিবাহ-আচার।ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের কিছু ছবি শেয়ার করে একটি পোস্ট দিয়েছেন আরমান-আশনা। ক্যাপশনে তারা লিখেছেন, তু হি মেরা ঘর অর্থাৎ তুমিই আমার ঘর। ছবিতে দেখা গিয়েছে, এক চিলতে রোদের আলো ও ফুলের পাপড়ির ছোঁয়ায় চার হাত এক করছেন তারা।বিয়ের জন্য দুজনই বেছে নিয়েছিলেন সাবেক সাজ। আশনা পরেছিলেন কমলা রঙের লেহেঙ্গা ও তার সঙ্গে মানানসই পান্নাখচিত গয়না।অন্যদিকে আরমান পরেছিলেন পিচ রঙের শেরওয়ানি। আত্মীয় ও ঘনিষ্ঠ পরিজনদের সাক্ষী রেখেই বিয়ে সারেন আরমান ও আশনা।

    জানা গেছে, গায়কের স্ত্রী আশনা একজন ফ্যাশন, বিউটি ভ্লগার ও ইউটিউবার। এর আগে কসমোপলিটান লাক্সারি ফ্যাশন ইনফ্লুয়েন্সার অব দ্য ইয়ার-২০২৩ নির্বাচিত হয়েছেন আশনা।