জঙ্গি মোকাবিলায় সশস্ত্রবাহিনীকে কাজে লাগাতে হবে : মোদী

0
499
Armed forces must be used to fight terrorism Modi
Armed forces must be used to fight terrorism Modi
জম্মু-কাশ্মীরে জঙ্গি মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে পুরোদমে কাজে লাগাতে হবে। এমনই নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 
কয়েক সপ্তাহ ধরেই জম্মু-কাশ্মীরের বিভিন্ন এলাকায় সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটছে। কাঠুয়া, কুলগাম-সহ একাধিক জায়গায় চলতি মাসেই সেনাবাহিনীর উপর হামলা চালিয়েছে জঙ্গিরা। জবাবে সেনার তরফে দফায় দফায় অভিযান হয়েছে।এই আবহে সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার ক্য়াবিনেট কমিটির সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয়  নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, উপত্যকার লেফটেনান্ট গভর্নর মনোজ সিনহার সঙ্গে গোটা পরিস্থিতির খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী।সূত্রের খবর, বৈঠকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন জঙ্গি মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে পুরোদমে কাজে লাগাতে হবে। এদিকে, জম্মু ও কাশ্মীর পুলিশ এই এলাকায় জঙ্গি পরিস্থিতি মোকাবিলার জন্য পুরো শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে। ইতিমধ্য়েই পুলিশ এমন একাধিকজনকে চিহ্নিত করেছে যারা জঙ্গিদের আর্থিকভাবে মদত দিচ্ছে। গোয়েন্দা মারফৎ আসা খবরের উপর ভিত্তি করে বিভিন্ন জায়গায় অভিযানও চলছে।