সীমান্তে অস্ত্র হাতে তৈরি ফৌজ : কলম্বিয়া

0
65
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের কড়া নিন্দা করেছিল কলম্বিয়া। ২৪ ঘণ্টার মধ্যে, কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোকে ট্রাম্প হুমকি দিয়ে বলেন,নিজেকে বাঁচাও।

এবার প্রেসিডেন্ট ট্রাম্পকে তুলোধনা করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। ডোনাল্ড ট্রাম্পের হুমকি উপেক্ষা করে পেত্রো বলেছেন, তিনি মাদক পাচারকারি নন।ট্রাম্পের অভিযোগগুলো নস্যাৎ করে পেত্রো বলেছেন, আদালতের রেকর্ডে আমার নাম নেই।এক্স হ্যান্ডেলে একটি পোস্টে তিনি লিখেছেন,মিস্টার ট্রাম্প, আমার বিরুদ্ধে অপবাদ দেওয়া বন্ধ করুন। তিনি আরও লিখেছেন, আপনি এমনভাবে একজন ল্যাটিন আমেরিকান প্রেসিডেন্টকে হুমকি দিতে পারেন না যিনি প্রথমে সশস্ত্র সংগ্রাম এবং তারপর কলম্বিয়ার জনগণের শান্তির লড়াইয়ের মধ্য থেকে উঠে এসেছেন।একইসঙ্গে দক্ষিণ আমেরিকায় ট্রাম্প প্রশাসনের সামরিক পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রো। ওয়াশিংটনের বিরুদ্ধে আইনি ভিত্তি ছাড়াই মাদুরোকে অপহরণ করার অভিযোগ করেছেন তিনি। এক্স-এ এক পোস্টে পেত্রো লিখেছেন,বন্ধুরা বোমা হামলা করে না।

অন্যদিকে কলম্বিয়ার বিদেশ মন্ত্রক মার্কিন প্রেসিডেন্টের হুমকিকে অগ্রহণযোগ্য হস্তক্ষেপ বলেছে। আমেরিকার কাছে আর বেশি সম্মান দাবি করেছে কলম্বিয়া। এই অঞ্চলে আমেরিকা এবং কলম্বিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা এবং অর্থনৈতিক সম্পর্ক থাক্লেও সাম্প্রতিক অতীতে দু’ দেশের মধ্যে সমস্যা বেড়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরু থেকেই দুই রাষ্ট্রপ্রধান অভিবাসন নীতি এবং শুল্ক প্রসঙ্গে বিতর্কে জড়িয়েছেন।