গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home North 24Pgs খড়দহে ‘অস্ত্রভাণ্ডার’, উদ্ধার আগ্নেয়াস্ত্র-গুলি

    খড়দহে ‘অস্ত্রভাণ্ডার’, উদ্ধার আগ্নেয়াস্ত্র-গুলি

    0
    116
    ছবি সৌজন্যে : নিজস্ব
    খড়দহের আবাসনে উদ্ধার করা হয়েছে হাজার রাউন্ড গুলি ও ১৫টি আগ্নেয়াস্ত্র। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে খড়দহের রিজেন্ট পার্কে।
    গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তল্লাশি চালাতেই উদ্ধার উদ্ধার ১৫ টি আগ্নেয়াস্ত্র, হাজার রাউন্ড গুলি। জানা গিয়েছে, খড়দহের রিজেন্ট পার্ক এলাকায় রয়েছে বহুতল আবাসন প্রতিভা মঞ্জিল। সোমবার সকালে হঠাৎই ওই আবাসনে হানা দেয় বিশাল পুলিশ বাহিনী। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিটেকটিভ ডিপার্টমেন্টের তল্লাশিতে উদ্ধার হয় উদ্ধার ১৫ টি আগ্নেয়াস্ত্র, হাজার রাউন্ড গুলি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফ্ল্যাট থেকে আগ্নেয়াস্ত্র ছাড়াও কয়েক লক্ষ টাকার সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। মিলেছে নগদও।
    আটক করা হয়েছে লিটন চক্রবর্তী নামে এক ব্যক্তিকে। তাঁকে জিজ্ঞাসাবাদ করলেই এই অস্ত্রভাণ্ডারের রহস্যভেদ হবে বলে আশাবাদী তদন্তকারীরা।