
এবার অস্ত্রের হদিস মিলছে কাউন্সিলর ঘনিষ্ঠ তৃণমূল কর্মীর বাড়ি থেকে। পুলিশ সূত্রে খবর, ধৃতর নাম নইম আলি ওরফে নেপালি।
অভিযুক্ত পানিহাটি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বনাথ দে-র ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। গোপন সূত্রের খবর পেয়ে কামারহাটি ও খড়দহ থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে খড়দার মৌলনা সেলিম রোডে ওই তৃণমূল কর্মীর বাড়ি থেকে ৪টি দেশি পাইপগান, এইট এম এমের চারটে গুলি, .৩৮ এর ৪টি গুলি, ৭.৬২ এমএম এর ৩টি গুলি এবং .৩১৮ নাইট্রো-অ্যামুনেশনের গুলি বাজেয়াপ্ত করা হয়েছে।কোথা থেকে কীভাবে এই অস্ত্র তার বাড়িতে এলে নইমকে জেরা করে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। বিষয়টি প্রকাশ্যে আসতেই স্থানীয়দের মধ্যে শোরগোল ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের কথায়, নইম রাজনীতির সঙ্গে যুক্ত বলেই তাঁরা জানতেন। কিন্তু রাজনীতির আড়ালে অভিযুক্ত যে বেআইনি অস্ত্রের কারবারও ফেঁদে বসেছিল তা তাঁরা জানতেন না।








