গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home International তাইওয়ানে অস্ত্র বিক্রি: চীনের কঠোর নিষেধাজ্ঞা

    তাইওয়ানে অস্ত্র বিক্রি: চীনের কঠোর নিষেধাজ্ঞা

    0
    136
    ছবি সৌজন্যে : এক্স

    তাইওয়ানকে অস্ত্র সরবরাহের অভিযোগে আরও ১০টি মার্কিন কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে চীন। এর আগে, এক সপ্তাহের মধ্যে চীন মোট ৪৫টি মার্কিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।

    এর মধ্যে ১৭টি প্রতিষ্ঠান সরাসরি নিষেধাজ্ঞার আওতায় এবং ২৮টি প্রতিষ্ঠান রপ্তানি নিষিদ্ধ তালিকায় অন্তর্ভুক্ত। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই ১০টি মার্কিন কোম্পানিকে অবিশ্বস্ত প্রতিষ্ঠান তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ,তারা তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির সাথে যুক্ত।এ কারণে তারা চীনে আর কোনো আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনা করতে পারবে না এবং চীনে কোনো বিনিয়োগও করতে পারবে না।বিশ্বখ্যাত প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা লকহিড মার্টিন, রেথিয়ন, এবং জেনারেল ডায়নামিকস-এর মতো প্রতিষ্ঠানের বিভিন্ন শাখা এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে।নিষেধাজ্ঞার আওতায় প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্তাদের চীনে প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।চীনের এই পদক্ষেপ তাইওয়ান ইস্যুতে আমেরিকার প্রতি তাদের কঠোর বার্তা হিসেবে মনে করা হচ্ছে।উল্লেখ্য, মাত্র ছ’ দিন আগে চীন একই ধরনের শাস্তি আরোপ করেছিল,যেখানে বোয়িং ডিফেন্সের একটি শাখাও অন্তর্ভুক্ত ছিল।

    এদিকে তাইওয়ানকে চীন তার ভূখণ্ডের অংশ মনে করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগের মাধ্যমে এটি দখলের হুমকি দিয়েছে।চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নতুন বছরের প্রাক্কালে তাইওয়ানকে নিয়ে কড়া বার্তা দেন এবং যেকোনো হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্ক করেন।