
দিকে দিকে উঠছে বদলার রব। পহেলগাঁওয়ের ভয়াবহ সেই রক্তাক্ত স্মৃতি ভুলতে পারছে না গোটা দেশ।
জন্ম-কাশ্মীরের সীমান্ত রেখা এবং পহেলগাঁওয়ের নিরাপত্তা ব্যবস্থার হাল হকিকত খতিয়ে দেখতে শুক্রবার কাশ্মীরে যাবেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। তাঁর সঙ্গে সেখানে উপস্থিত থাকবেন ১৫ কর্পস কমান্ডার এবং অন্যান্য রাষ্ট্রীয় রাইফেলস কর্মান্ডারের কর্মকর্তারা। জানা গিয়েছে, স্থানীয় সেনাবাহিনীর শীর্ষ আধিকারিকরা তাঁকে উপত্যকা এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর বাহিনীর গৃহীত সন্ত্রাস বিরোধী ব্যবস্থা সম্পর্কে অবহিত করবেন। এদিকে, করাচি উপকূলে ক্ষেপনাস্ত্র পরীক্ষার তোড়জোড় শুরু করেছে পাকিস্তান।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরেই পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ করার কথা জানিয়েছে ভারত। এই আবহে পাকিস্তানের সামরিক তৎপরতার দিকে কড়া নজর রাখছে ভারত।
