গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National ভারত-বাংলাদেশ কৌশলগত গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান

    ভারত-বাংলাদেশ কৌশলগত গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান

    0
    115
    ছবি সৌজন্যে : এক্স
    ভারত-বাংলাদেশ সম্পর্কের কৌশলগত গুরুত্ব অপরিসীম।এমনটাই দাবি করেছেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। সোমবার আর্মি ডে-র আগে সাংবাদিক বৈঠকে সেনাপ্রধান বলেছেন, বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সম্প্রতি যে মন্তব্য করেছেন, সেটা তুলে ধরতে চান তিনি।
    তিনি বলেছেন যে বাংলাদেশের জন্য কৌশলগতভাবে ভারত গুরুত্বপূর্ণ। আর উল্টোটাও ঠিক। কৌশলগতভাবে বাংলাদেশ ভারতের জন্য গুরুত্বপূর্ণ। ভারত-বাংলাদেশ প্রতিবেশী। তাদের একইসঙ্গে থাকতে হবে। আর এটা বুঝতে হবে যে কোনওরকম বৈরিতা প্রদর্শন করলে সেটা কোনও পক্ষের স্বার্থের জন্যই ভাল হবে না।সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আরও বলেছেন, বাংলাদেশে যখন রাজনৈতিক পটপরিবর্তন হয়েছিল, তখনও প্রতিবেশী দেশের সেনাপ্রধানের সঙ্গে লাগাতার যোগাযোগ ছিল তাঁর। সামরিক ক্ষেত্রে দু’পক্ষের মধ্যে যে সমন্বয় ছিল, তা সেরকমই আছে। একমাত্র যে যৌথ মহড়া হতো, সেটা বর্তমান পরিস্থিতিতে কিছুটা সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে। যখন পরিস্থিতির উন্নতি হবে, তখন সেই যৌথ মহড়া শুরু হবে।তাঁর কথায়, পূর্ব লাদাখ এলাকায় যেমন ডেপসাং ও দেমচোক-এর মতো গুরুত্বপূর্ণ পয়েন্টের পরিস্থিতির উন্নতি ঘটেছে।
    দীর্ঘ কয়েক বছর পর সেখানে ফের সেনা টহল শুরু হয়েছে। ঠিক হয়েছে এখন থেকে শীতকালেও উত্তর সীমান্ত এলাকার কঠিনতম পরিস্থিতির মধ্যেও সেনা সংখ্যা কমানো হবে না। চিনের সঙ্গে আলোচনা সাপেক্ষে গ্রীষ্মকালীন সেনা মোতায়েন নিয়ে সিদ্ধান্ত হবে।