
ভারতীয় বায়ুসেনার সিভিল ইঞ্জিনিয়ারকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। পুলিশ সূত্রে খবর, এনএন মিশ্র নামে ওই ব্যক্তির সরকার বাসভবনে প্রবেশ করে তাঁকে গুলি করে খুন করে চম্পট দেয় এক দুষ্কৃতী। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। নিহতদের পরিবার সূত্রে দাবি, শনিবার গভীর রাতে এক ব্যক্তি মিশ্রের বাংলোর বাইরে বাগানে দাঁড়িয়ে তাঁকে ডাক দেন।
ডাক শুনে মিশ্র ঘরের জানলা খুলতেই তখনই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। বাড়ি এবং আশপাশের এলাকায বসানো সিসি ক্যামেরার ফুটজে খতিয়ে দেখছে পুলিশ। নিহতের স্ত্রী এবং পুত্রে বয়ানও নেওয়া হয়েছে।







