
সেনার শাসনে নেপাল। এই আবহে অশান্তির আঁচ পশুপতি নাথ মন্দিরে। লুঠপাট, ভাঙচুরের চেষ্টা চালিয়েছিল বিক্ষোভকারীরা। যদিও, সেনাবাহিনী সতর্ক থাকায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।এলাকা ঘিরে ফেলেছে সেনা। ভক্তদের জন্য বন্ধ আপাতত বন্ধ মন্দিরের দরজা।
সেনার নিয়ন্ত্রণে গৌশালা মন্দিরও। মন্দির সংলগ্ন গোশালা চকেও সেনা মোতায়েন করা হয়েছে। দেশে লুঠপাট, ভাঙচুর চালালে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সেনা। শান্তি বজায় রাখার জন্য আন্দোলনকারীদের কাছে আবেদন জানিয়েছেন সেনা প্রধান অশোক রাজ সিগডেল।
বিক্ষোভের কারণে কাঠমাণ্ডু-সহ সমগ্র দেশেই পরিবহন সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। নেপালের বর্তমান পরিস্থিতি যথেষ্ট চিন্তাজনক।








