
কুলগাঁওয়ের অখলের পর জম্মু ও কাশ্মীরের কিস্তেওয়ারে জঙ্গিদমন অভিযানে নেমেছে ভারতীয় সেনা। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে কিস্তেওয়ারের। এলাকায় রবিবার সকাল থেকে জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করেছেন জওয়ানরা।
সে সময়ই তাঁদের লক্ষ্যে করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। সেনা জওয়ানরা পাল্টা জবাব দিলে দু’পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। সেনার তরফে এক্স হ্যান্ডলে পোস্ট করে এই খবর জানানো হয়েছে। কিশুওয়ারের পাশাপাশি কুলগাঁওয়ের অখল জঙ্গল এলাকায় এখনও চলছে জঙ্গিদমন অভিযান। ১ অগস্ট থেকেই ওই অভিযান শুরু করেছিল সেনাবাহিনী।
সেই অভিযানে ৫ জনের বেশি জঙ্গির মৃত্যু হয়েছে। এর পাশাপাশি সেনার দুই জওয়ানও শহিদ হয়েছেন। বেশ কয়েকজন জওয়ান জঙ্গিদের গুলিতে আহত হয়েছেন। জানা গিয়েছে, পাহাড়ি জঙ্গল এলাকায় জঙ্গিরা লুকিয়ে থাকার জন্যই অখল এলাকায় বেগ পেতে হচ্ছে সেনাবাহিনীকে।
