গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home South 24 Pgs ফলতায় তৃণমূল কর্মীদের বাড়িতে বাহিনী-পুলিশ পর্যবেক্ষক

    ফলতায় তৃণমূল কর্মীদের বাড়িতে বাহিনী-পুলিশ পর্যবেক্ষক

    0
    21
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ফলতায় মাঝরাতে তৃণমূল কর্মীদের বাড়ি বাড়ি তল্লাশির নাম করে মহিলাদের সঙ্গে অশালীন ব্যবহারের অভিযোগ উঠেছে পুলিশ পর্যবেক্ষক এবং কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। সোমবার এ নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে শাসকদল তৃণমূল।
    রবিবার মধ্যরাতে দক্ষিণ ২৪ পরগনার ফলতায় অভিযান চালিয়েছিল পুলিশ। তৃণমূলের অভিযোগ, তল্লাশির নাম করে কয়েক জন তাদের কর্মীদের বাড়িতে ঢুকে পড়েন। ওই সময়ে বাড়িতে কোনও পুরুষ সদস্য ছিলেন না। সেই সময় পরিবারের মহিলা সদস্যদের সঙ্গে অশালীন আচরণ করা হয়েছে। শাসকদলের অভিযোগ, বিজেপির অঙ্গুলিহেলনে এই কাজগুলি করছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। এ হেন তল্লাশি অভিযানকে অসাংবিধানিক বলে অভিযোগ করে শাসকদল জানিয়েছে, তারা আদালতে যাবে। অভিযুক্ত সকলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। ফলতা বিধানসভার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান বলেছেন, এখানে পুলিশ পর্যবেক্ষক এবং কেন্দ্রীয় বাহিনী মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন।
    তাঁরা বিজেপির হয়ে ভোট করানোর জন্য এই কাজগুলি করছেন। তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপির দাবি, শান্তিপূর্ণ ভাবে ভোট মেটানোর সমস্ত প্রয়াস করছে নির্বাচন কমিশন।