বাংলাদেশে সম্প্রীতি বজায়ে প্রস্তুত সেনা : ওয়াকার

0
107
ছবি সৌজন্যে : এক্স
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনীর সব ধরনের প্রস্তুতি রয়েছে। এমনটাই জানিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, হিংসা-বিদ্বেষ বা কোনো সম্প্রদায়ের মানুষের উপর আক্রমণ সেনাবাহিনী বরদাস্ত করে না। এ দেশ সবার। সম্প্রীতি বজায় রেখে একত্রে বসবাস করতে চায়। পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় সেনাবাহিনী সবকিছু করতে প্রস্তুত। সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ আজকের এই অনুষ্ঠান। এখানে সম্প্রীতির সমাবেশ ঘটেছে।
বিভিন্ন মত থাকলেও একে অপরকে শ্রদ্ধার মনোভাব থাকতে হবে। বিগত দিনে চট্টগ্রামে চাকমা এবং অন্যান্য উপজাতিদের ওপর অত্যাচারের অভিযোগ উঠেছিল। আদিবাসী বৌদ্ধদের ওপর সেনাবাহিনীও অত্যাচার চালিয়েছিল বলে অভিযোগ উঠেছিল।