গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home National জঙ্গি আসিফ ও আদিলের বাড়ি বিস্ফোরণে ওড়াল সেনা

    জঙ্গি আসিফ ও আদিলের বাড়ি বিস্ফোরণে ওড়াল সেনা

    0
    159
    ছবি সৌজন্যে : এক্স
    পহেলগাওয়ের জঙ্গি হানায় জড়িত আসিফ শেখের ত্রালের বাড়ি বিস্ফোরণে উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। পরে আরেক লস্কর-ই-তইবার জঙ্গির বাড়িও বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে।
    ২২ এপ্রিল জঙ্গি হানায় যে চারজন জঙ্গি যুক্ত ছিল, তার মধ্যে দুইজন কাশ্মীরেরই বাসিন্দা। একজনের নাম আদিল গুরে ও অন্যজনের নাম আসিফ শেখ।
    আদিল অনন্তনাগের বাসিন্দা। আসিফের বাড়ি জম্মু-কাশ্মীরে ত্রালে। আসিফ শেখের বাড়িতে তল্লাশি চালানোর সময় বাড়িতে বিস্ফোরক জাতীয় কিছু করা রয়েছে বলে দেখতে পান সেনাবাহিনীর জওয়ানরা। সেনাবাহিনীকে ফাঁদে ফেলার চেষ্টা করা হচ্ছে, এটা আশঙ্কা করেই তড়িঘড়ি সেনারা বাড়ি থেকে বেরিয়ে আসেন। বাড়ি থেকে বেরতেই বিস্ফোরণ হয়েছে।