পুঞ্চে জঙ্গিদের গোপন আস্তানার খোঁজ পেল সেনা

0
151
ছবি সৌজন্যে : এক্স
জম্মু-কাশ্মীরের পুঞ্চে জঙ্গিদের গোপন ঘাঁটির খোঁজ পেয়েছে সেনা ও পলিশের যৌথ বাহিনী। সেখান থেকে অস্ত্রশস্ত্র এবং বেশ কয়েকটি আইডি-ও উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।
বাহিনী সূত্রে খবর, পুঞ্চ জেলার সুরানকোটের ঘন জঙ্গলে চিরুনি তল্লাশি চালিয়ে জঙ্গিদের ওই ঘাঁটির খোঁজ মিলেছে। সেখান থেকে পাঁচটি বিস্ফোরক ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি উদ্ধার হয়েছে।
তিনটি টিফিন বাক্স এবং দুটি স্টিলের বালতিতে বোঝাই করে ওই বিস্ফোরকগুলি রাখা ছিল। পাশাপাশি, ওই আস্তানা থেকে বেশ কিছু অস্ত্রশস্ত্র এবং যোগাযোগের ডিভাইসও উদ্ধার করেছে সেনা ও পুলিশের যৌথ দল।