গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National কাশ্মীরে খাদে সেনার গাড়ি, মৃত ৩ জওয়ান

    কাশ্মীরে খাদে সেনার গাড়ি, মৃত ৩ জওয়ান

    0
    113
    ছবি সৌজন্যে : এক্স
    জম্মু-কাশ্মীরের রামবান জেলায় ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি খাদে পড়ে তিন জওয়ানের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অমিত কুমার, সুজিত কুমার এবং মান বাহাদুর।
    একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা গিয়েছে প্রায় ৭০০ ফুট গভীর খাদে পড়ে ছিন্নভিন্ন হয়ে গিয়েছে সেনাবাহিনীর গাড়িটি। ইতিমধ্যেই দুর্ঘটনাস্থল থেকে নিহত সেনাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
    জানা গিয়েছে, সেনাবাহিনী বোঝাই গাড়িটি জম্মু থেকে জাতীয় সড়ক-৪৪ হয়ে শ্রীনগরের উদ্দেশ্যে যাচ্ছিল। দিন কয়েক আগেই রামবানে হড়পা বানে ধসে গিয়েছিল বেশ কয়েকটি বাড়ি, মৃত্যু হয়েছিলো অনেক বাসিন্দাদের।