গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National কুলগামে সেনার ‘অপারেশন অখল’, নিকেশ ১ জঙ্গি

    কুলগামে সেনার ‘অপারেশন অখল’, নিকেশ ১ জঙ্গি

    0
    122
    ছবি সৌজন্যে : এক্স
    কাশ্মীরে সেনাবাহিনীর অপারেশন অখল অভিযানে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে এক জঙ্গির। কাশ্মীর উপত্যকায় সেনা অভিযানের দায়িত্বপ্রাপ্ত চিনার কোর নতুন অভিযান চালাচ্ছে, শুক্রবার রাত থেকে কুলগামের জঙ্গল এলাকায় শুরু হয় ওই অপারেশন অখল।
    গোপন সূত্রে সেখানে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়েছিল সেনারা। সোশ্যাল মিডিয়ায় সেনার তরফে লেখা হয়েছে, সারা রাত অবিরাম গোলাগুলি চলেছে। সদাসতর্ক জওয়ানেরা গুলির মাধ্যমেই তার জবাব দিয়েছেন। যোগাযোগ বজায় রেখে ফাঁদ আরও শক্ত করেছেন।
    অভিযান চলছে। কুলগাম থেকে ১২ কিলোমিটার দূরে ছোট্ট গ্রাম অখল। এই গ্রাম কুলগাম জেলার অন্তর্গত। গত সোমবারই অপারেশন মহাদেব অভিযান চালিয়ে পহেলগাঁওয়ে হামলাকারী তিন জঙ্গিকে নিকেশ করা হয়েছিল।