গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Kolkata ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চেয়ে মুখ্যমন্ত্রীকে অরূপের চিঠি

    ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চেয়ে মুখ্যমন্ত্রীকে অরূপের চিঠি

    0
    75
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    যুবভারতী কেলেঙ্কারি ঘিরে বিতর্কের মধ্যে ক্রীড়া দফতরের দায়িত্ব ছাড়তে চিঠি দিয়েছেন অরূপ বিশ্বাস। ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন অরূপ বিশ্বাস।
    তবে তাঁর আবেদন গ্রহণ করা হয়েছে কিনা, তা জানা না গেলেও তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ অবশ্য ফেসবুক পোস্টে দাবি করেছেন অরূপ বিশ্বাস ক্রীড়া দফতরের দায়িত্ব থেকে অব্যাহতির অনুমোদন করেছেন মুখ্যমন্ত্রী। অরূপ বিশ্বাস ক্রীড়া ও যুবকল্যাণ দফতর ছাড়াও বিদ্যুৎ দফতরের মন্ত্রী। তবে অব্যাহতি চেয়েছেন শুধু ক্রীড়া দফতর থেকে। চিঠি প্রকাশ্যে এনেছেন কুণাল ঘোষ। তাতে ডানদিকে উল্লেখ রয়েছে সোমবার ১৫ ডিসেম্বরের তারিখ। শ্রদ্ধেয়া দিদি দিয়ে শুরু করা চিঠিতে লেখা হয়েছে ১৩ ডিসেম্বর মেসির কলকাতা সফরে যুবভারতী ক্রীড়াঙ্গনে যে পরিস্থিতি হয়েছিল, তার প্রেক্ষিতে ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন হয়েছে।
    তাই নিরপেক্ষ তদন্তের স্বার্থে তিনি ক্রীড়ামন্ত্রী হিসেবে অব্যাহতি চাইছেন। শেষে লিখেছেন তাঁর অনুরোধ যেন রাখা হয়। তবে চিঠি নিচে অরূপ বিস্বাসের কোনও স্বাক্ষর দেখা যায়নি। জানা গিয়েছে ইতিমধ্যেই ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের উচ্চপদস্থ অফিসারদের নবান্নে ডেকে পাঠানো হয়েছে।