‘প্রায় ২০০ সেনা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল’ : মমতা 

0
102
ছবি সৌজন্যে :ফেসবুক
প্রায় ২০০ সেনা তাঁকে দেখে ছুটে পালাচ্ছিল। মেয়ো রোডে আধখোলা মঞ্চে দাঁড়িয়ে এমনই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এরপরই মুখ্যমন্ত্রীর মন্তব্য, তিনি সেনাদের বললেন, পালাচ্ছেন কেন? তিনি সেনার বিরুদ্ধে নন, বরঞ্চ সেনার জন্য গর্বিত। এটা প্রতিরক্ষা মন্ত্রক আর বিজেপির কাজ। রাজনৈতিক উদ্দেশ্যে তৃণমূলের মঞ্চ ভাঙা হচ্ছে। তিনি আরও যোগ করেন, বাংলার ভাষা, সংস্কৃতি নিয়ে কেউ ছেলেখেলা করলে চুপ করে বসে থাকবে না বাংলা। ময়দানে গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল কংগ্রেস বিগত কয়েক সপ্তাহ ধরে ভাষা আন্দোলনের নামে ধর্না চালিয়ে আসছে। শনিবার-রবিবার সভা হলেও সারা সপ্তাহ মঞ্চ ও প্যান্ডেল দাঁড়িয়ে থাকছিল। সেনার দাবি, অনুমতি ছাড়াই অস্থায়ী মঞ্চকে স্থায়ী ধর্নাস্থল হিসেবে ব্যবহার করা হচ্ছিল।মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সেনার অনুমতি নিয়েই মঞ্চ বাঁধা হয়েছিল। আপত্তি থাকলে সরাসরি সরকারকে জানানো যেত। কলকাতা পুলিশকে বলতে পারত, অরূপ বিশ্বাসকে জানাতে পারত।
নিজেরাই খুলে দেওয়া হতো। তা না করে হঠাৎ মঞ্চ ভাঙা হল—এটা অনৈতিক, অভিযোগ মুখ্যমন্ত্রীর।