সিজিওয় হাজিরা অর্পিতার

0
53
ছবি সৌজন্যে : নিজস্ব
পার্থ চট্টোপাধ্যায় হাজিরা এড়ালেও বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন। এসএসসি দুর্নীতি মামলায় ইডি-র দ্বিতীয় নোটিসে হাজিরা দিয়েছেন অর্পিতা।
তবে সল্টলেকে ইডি অফিসে ঢোকার মুখে সাংবাদিকদের প্রশ্নে মুখ খোলেন নি অর্পিতা মুখোপাধ্যায়। তাঁকে জেরা করেছেন ইডি আধিকারিকরা। অন্যদিকে হাজিরা এড়ানোর পর পার্থ চট্টোপাধ্যায়কে আবার নোটিস দিয়েছে ইডি। প্রাক্তন শিক্ষামন্ত্রীকে শুক্রবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে।
নিয়োগ দুর্নীতির অভিযোগে তিন বছর জেলে থাকার পর এখন জামিনে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। এবছর তৃণমূলের প্রার্থী তালিকায় জায়গা হয়নি তাঁর। পার্থ চট্টোপাধ্যায়ের কেন্দ্রে রত্না চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছে তৃণমূল।