৪৮ ঘণ্টার মধ্যে বেআইনির হোর্ডিং না খুললে গ্রেফতার, নির্দেশ হাইকোর্টের

0
487

৪৮ ঘণ্টার মধ্যে বিধাননগরে বেআইনি হোর্ডিং না খুললে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি। হাইকোর্টের পর্যবেক্ষণ আইন অনুযায়ী সল্টলেকে ১৩৫টি হোর্ডিং থাকা উচিত।

সেখানে এই মুহূর্তে সংখ্যাটা আড়াই হাজার ছাড়িয়ে গিয়েছে। যার ফলে সামাজিক অসুবিধার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। সেই কারণেই দায়ের হয় এই মামলা। বৃহস্পতিবার হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম নির্দেশ দিয়েছেন ৪৮ ঘণ্টার মধ্যে অবৈধ হোর্ডিং সরিয়ে দিতে হবে।

না হলে ৫০ হাজার টাকা জরিমানা অথবা ৬ মাসের জেলের নির্দেশ দিয়েছেন।

ছবি  সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক