বাংলাদেশে শাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

0
117
ছবি সৌজন্যে :ফেসবুক
বাংলাদেশের ক্রিকেটার শাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।রবিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এই নির্দেশ দিয়েছেন।
চেক প্রতারণার অভিযোগে ১৫ ডিসেম্বর শাকিব আল হাসান-সহ চার জনের বিরুদ্ধে মামলা করেন আইএফআইসি ব্যাঙ্কের জনসংযোগ কর্মকর্তা সাহিবুর রহমান। সেই দিনই আদালত চার জনের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছিল। রবিবার ছিল মামলার পরবর্তী শুনানি।এদিন আদালতে হাজির হয়ে শাকিব আল হাসানের পক্ষে জামিনের আবেদন করেন শাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেড-এর পরিচালক ইমদাদুল হক ও মালাইকার বেগম। তবে ছিলেন না ফার্মের ব্যবস্থাপনা পরিচালক গাজি শাহগির হোসেন। সেখানেই সাহিবুর রহমানের তরফে চার অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির অনুরোধ করা হয়। সেই অনুরোধ মেনে নিয়েছে আদালত।
শাকিব আল হাসানের বিরুদ্ধে অভিযোগ, সংস্থার চেয়ারম্যান হিসাবে তিনি ২০১৭ সালে আইএফআইসি ব্যাঙ্কের একটি শাখা থেকে দেড় কোটি টাকা ঋণ নেন। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে ঋণ শোধ করতে পারেননি তিনি।