জাকির নায়েককে আটক করুন, বাংলাদেশকে বার্তা ভারতের

0
243
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

মহম্মদ ইউনুসের বাংলাদেশে আগামী ২৮ নভেম্বর সে দেশে যাচ্ছেন কট্টরপন্থী ধর্মীয় নেতা জাকির নায়েক। এই সংবাদ প্রকাশ্যে আসতেই তৎপর হয়েছে ভারত।

বিদেশ মন্ত্রক জানিয়েছে, ঢাকায় পৌঁছানো মাত্র জাকির নায়েককে আটক করে ভারতের তুলে দেবে বাংলাদেশ, ঢাকার কাছে এমনটাই আশা করে নয়াদিল্লি।উল্লেখ্য গতবছর পাকিস্তান সফরে গিয়েছিল ভারতে মোস্ট ওয়ান্টেড জাকির নায়েক। সন্ত্রাসবাদকে মদত যোগাতে পাকিস্তানের নানা প্রান্তে ঘুরে ঘুরে ধর্মসভা করে কট্টরপন্থী ধর্মীয় নেতা জাকির নায়েক। লস্কর জঙ্গি মুজাম্মেল ইকবাল হাশমি-সহ একাধিক আন্তর্জাতিক জঙ্গির সঙ্গে আলাদা করে বৈঠক করে এই ধর্মগুরু। তারপর থেকে বহু কিছু ঘটে গিয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি এবং পহেলগাঁও হামলার পর এবার জাকিরের বাংলাদেশ সফর নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে।

জানা গিয়েছে, আগামী ২৮ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করার কথা জাকিরের।এরই মাঝে জাকিরের সফর বাংলাদেশে মৌলবাদকে আরও বেশি করে উসকে দেওয়ার পরিকল্পনা বলেই মনে করছে কূটনৈতিক মহল। তার সফরের নেপথ্যে পাকিস্তানের ইন্ধনও থাকতে পারে বলে মনে করা হচ্ছে। যাতে মৌলবাদকে অস্ত্র করে ভারতের উত্তর-পূর্বে অস্থিরতা ছড়ানো যায়।