গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home East Medinipur ২০০ টাকা আদায়ে গলায় কোপ, গ্রেফতার

    ২০০ টাকা আদায়ে গলায় কোপ, গ্রেফতার

    0
    784
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ২০০ টাকা পাওনা আদায়ের জন্য গলায় কোপ দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের ময়নার শ্রীকন্ঠা বাজারে পান দোকানে গিয়েছিলেন শ্রীকন্ঠা গ্রামের বাসিন্দা মন্টু দাস।

    তাঁর কাছে পানের দোকানদার গৌর ২০০ টাকা পেত। বকেয়া টাকা দেওয়ার কথা বলতেই দুজনের মধ্যে বচসা বাঁধে বলে অভিযোগ। আচমকাই পানের দোকানদার মন্টু দাসের গলায় ছুরি চালিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাঁকে ময়নার হাসপাতালে ভর্তি করিয়েছে। সেখান থেকে পরে তাঁকে তমলুক হাসপাতালে পাঠানো হয়েছে সেখানে তাঁর চিকিৎসা চলছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।

    তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে তমলুক আদালতে তোলা হলে জেল হেফাজতে পাঠানো হয়েছে। আহত ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় তমলুক হাসপাতালে চিকিৎসাধীন।