গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Hooghly মাসি খুনে গ্রেফতার বোনপো, বসিরহাটে স্বামীর যাবজ্জীবন

    মাসি খুনে গ্রেফতার বোনপো, বসিরহাটে স্বামীর যাবজ্জীবন

    0
    359
    ছবি সৌজন্যে : নিজস্ব
    হুগলির জাঙ্গিপাড়ায় আফসানা বেগম নামে এক গৃহবধূ খুনে ওই মহিলার বোনপো এবং তার বন্ধুকে আটক করেছে পুলিশ। বয়ানে অসঙ্গতি থাকায় তাদের আটক করেছে পুলিশ।
    সম্পত্তির লোভে খুন কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। উল্লেখ্য, শুক্রবার হুগলির জাঙ্গিপাড়ার ফুরফুরা ফুলবাগান এলাকায় রক্তাক্ত অবস্থায় ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই ঘটনার তদন্তে নেমে প্রথমেই সন্দেহের তীর যায় বোনপোর দিকে। পুলিশের অনুমান, মৃত্যু নিশ্চিত করতে একাধিকবার কোপানো হয়েছে আফসানাকে। অন্যদিকে বসিরহাটের বাদুড়িয়ায় স্ত্রীকে খুনের মামলায় দোষী সাব্যস্ত স্বামী জামসেদ আলি মণ্ডল।
    তাকে যাবজ্জীবনের সাজা শুনিয়েছে বসিরহাট আদালত। পাশাপাশি জামসেদের বিরুদ্ধে নিজের শ্যালিকার নাবালিকা কন্যাকে যৌন নির্যাতনের পকসো মামলাটি এখনও বিচারাধীন রয়েছে।