
কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলার ঘটনায় বিহারের সমস্তিপুর থেকে আরেক অভিযুক্তকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা।
মহম্মদ ফুলবাবু নামে বছর ৪৫-র ওই অভিযুক্তকে ট্রানজিট বিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয়েছে। পুলিশ সূত্রে খবর ফুলবাবু মিডলম্যান-র কাজ করেছিল। তাঁকে জেরা করে এই ঘটনায় আর কারা জড়িত খতিয়ে দেখা হচ্ছে। ১৫ নভেম্বর সন্ধেয় কসবায় নিজের বাড়ির সামনে অনুগামীদের নিয়ে বসে থাকার সময় বাইকে করে সুশান্ত ঘোষের ওপর হামলা চালায় দুষ্কৃতীরা।
শেষ মুহূর্তে বন্দুকের টিগার জ্যাম হয়ে যাওয়ায় গুলি বেরোয়নি। যার জেরে প্রাণে বেঁচে যান সুশান্ত ঘোষ।
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল







