
নেপালে অব্যাহত রয়েছে ধরপাকড়। সেখানে নতুন সরকার গঠনের পরে ইতিমধ্যেই প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গ্রেফতার করা হয়েছে।
এবার বেআইনি অর্থ লেনদেনের অভিযোগে জ্বালানি, জলসম্পদ ও সেচ মন্ত্রকের প্রাক্তন মন্ত্রী দীপক খাড়কাকে গ্রেফতার করল নেপাল পুলিশ।
তাদের সেন্ট্রাল ইনভেস্টিগেশন ব্যুরো রবিবার সকালে প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতার করেছে। প্রসঙ্গত, গত বছর জেন জি-র আন্দোলনের সময়ে আরও দু’জনের সঙ্গে খাড়কার বাড়িতে পোড়া নোট পড়ে রয়েছে, এমন ছবি ও ভিডিয়ো সামনে এসেছিল। দীপকের বিরুদ্ধে অভিযোগ, তিনি মন্ত্রী থাকাকালীন বিভিন্ন প্রকল্পের চুক্তি পাইয়ে দিতে টাকা নিয়েছিলেন।









