দিকে দিকে গ্রেফতারই চলছেই, ডিম থেরাপিও

0
356
ছবি সৌজন্যে : নিজস্ব

দিনহাটা মহকুমা হাসপাতালে শিশু বিভাগের পিকু ইউনিট তৈরি করার জন্য তোলাবাজির অভিযোগে উদয়ন গুহ ঘনিষ্ঠ তৃণমূল নেতা বিশু ধরকে গ্রেফতার করেছে পুলিশ।

দিনহাটা থানার পুলিশের বিশেষ অভিযানে মালদা থেকে গ্রেফতার করা হয়। বিশু ধর দিনহাটা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন। এদিকে ২০২১-র ভোটে অশান্তির অভিযোগে আউশগ্রামের সপুত্র তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আউশগ্রামের ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি শেখ আব্দুল লালন এবং লালনের ছেলে আফজল রহমান ওরফে সঞ্জুকে শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। পুলিশের সামনেই চোর স্লোগান দেওয়া হয়। বাবা-ছেলেকে ছোড়া হয় ডিম। এদিকে তোলাবাজির অভিযোগে হাওড়ার বালির তৃণমূল ব্লক সভাপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে ডিমবৃষ্টি করেছে স্থানীয়রা। তৃণমূল নেতা বাড়ি থেকে বেরিয়ে এলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও লক্ষ্য করে ছোড়া হয় ডিম।

২০২১-র ভোট পরবর্তী হিংসার অভিযোগে ৩ তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং, তাঁর ভাই উপপ্রধান বিশ্বজিৎ সিং এবং স্থানীয় তৃণমূল নেতা আকবর খানকে।