শেষদফার আগে ধরপাকড়-গ্রেফতারি, পাল্টা কোর্টে কল্যাণ

0
829
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

শেষ দফার নির্বাচনকে শান্তিপূর্ণ করতে ধরপাকড় শুরু করেছে পুলিশ প্রশাসন। অশান্তির আশঙ্কায় পুলিশের গ্রেফতারির সংখ্যা প্রায় ২ হাজার ছাড়িয়েছে।

কমিশনের তরফে জানানো হয়েছে সোমবার রাত পর্যন্ত ৮০৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এরআগে সোমবার সকাল পর্যন্ত ১০৯৫ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। সবচেয়ে বেশি গ্রেফতারির ঘটনা পূর্ব বর্ধমানে। সেখানে ৪৭৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে ভোটের আগে পুলিশি ধরপাকড় নিয়ে ফের আদালতের দ্বারস্থ হয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ আদালতের নির্দেশের পরেও ৩৫০ জনের তালিকা প্রকাশ করে পদক্ষেপ নিতে বলেছে নির্বাচন কমিশন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি ৩৫০ জনই তৃণমূল কর্মী। বিষয়টি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

শেষ দফা ভোটের আগের দিন প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করতে অনুমতি দেওয়া হয়েছে।