
নাগরাকাটায় বিজেপির সাংসদ-বিধায়কের ওপর হামলার ঘটনায় বুধবার মূল অভিযুক্তদের মধ্যে দু’জনকে গ্রেফতার করেছিল পুলিশ। বৃহস্পতিবার আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪।
এই চার ধৃতদের নাম – সাহানুর আলম, তোফায়েল হোসেন, একরামূল হক এবং গোবিন্দ শর্মা। বাকিদের খোঁজে তল্লাশি এখনও জারি রয়েছে। পুলিশ সূত্রে খবর, বুধবার যাদের গ্রেফতার করা হয়েছিল তাদের নাম এফআইআর-এ ছিল না। আর পরে যাদের গ্রেফতার করা হল তাদের নাম এফআইআর-এ আছে কিনা তা নিয়ে ধন্দ রয়েছে।
তবে পুলিশ জানিয়েছে, দ্রুত ঘটনার অন্য অভিযুক্তদেরও গ্রেফতার করা হবে। গত সোমবার নাগরাকাটায় ত্রাণ বিলি করতে গিয়ে আক্রান্ত হন বিজেপির সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ ।
