গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata ২০২৪-র পর অবৈধভাবে ভারতে ঢুকলেই গ্রেফতার: শুভেন্দু

    ২০২৪-র পর অবৈধভাবে ভারতে ঢুকলেই গ্রেফতার: শুভেন্দু

    0
    14
    ছবি সৌজন্যে : নিজস্ব
    সিএএ অন্তর্ভুক্ত নন, তাঁদের গ্রেফতার করে সরাসরি তুলে দেওয়া হবে বিএসএফের হাতে। নবান্ন সভাঘরে সিএএ নিয়ে নতুন সরকারের অবস্থান স্পষ্ট করেছেন শুভেন্দু অধিকারী।
    তিনি বলেছেন আগের সরকার সিএএ-র বিরোধিতা করেছে, তেমনই ভারত সরকারের এই সংক্রান্ত আইনকেও কাজে লাগায়নি। তিনি স্পষ্ট করেছেন ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত ছাড় রয়েছে।
    সিএএ-র নিয়ম অনুযায়ী ২০২৪-র ৩১ ডিসেম্বরের মধ্যে যাঁরা ভারতে এসেছেন তাদের কোথাও কোনওভাবে হেনস্থা করা হবে না। কিন্তু তার পরে যারা অবৈধভাবে ভারতে ঢুকেছেন তাদের বিরুদ্ধে রাজ্য পুলিশ সরাসরি আইনি পদক্ষেপ করবে।