গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports ‘কোয়াড্রুপল’ জয়ের স্বপ্ন দেখছে আর্সেনাল

    ‘কোয়াড্রুপল’ জয়ের স্বপ্ন দেখছে আর্সেনাল

    0
    86
    ছবি সৌজন্যে : এক্স

    শেষ বড় ট্রফি জয়ের পর পেরিয়ে গেছে পাঁচ বছর। লিগ চ্যাম্পিয়নশিপের দেখা নেই ২১ বছরের বেশি সময়। এবার এক সিজনেই চারটি ট্রফি জিততে চায় আর্সেনাল। 

    সিজনটা দুর্দান্ত শুরু করা দল এখন কোয়াড্রুপল জয়ের স্বপ্ন দেখছে, বলেছেন ডিফেন্ডার উইলিয়াম সালিবা।২০২৩ সালে ম্যানচেস্টার সিটিকে টাইব্রেকারে হারিয়ে কমিউনিটি শিল্ড জয় করে আর্সেনাল।তবে সেটিকে তো আর উল্লেখযোগ্য ট্রফি ধরা হয় না।আর্সেনালের শেষ বড় ট্রফি তাই ২০২০ সালের এফএ কাপ।ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ চ্যাম্পিয়নশিপের স্বাদ পেয়েছে তারা ২০০৩-০৪ সিজনে। লিগ কাপে শেষ ট্রফির দেখা পেয়েছে ১৯৯২-৯৩ সিজনে। চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি এখনও অধরা।এবার এখনও পর্যন্ত চারটির লড়াইয়েই আছে তারা। টানা তিন সিজনে লিগে রানার্স আপ হওয়ার পর এবার ১৭ ম্যাচ শেষে পয়েন্ট তালিকায় তারা শীর্ষে। চ্যাম্পিয়ন্স লিগেও তারা একমাত্র দল, ছয় ম্যাচের সবকটি যারা জিতেছে।লিগ কাপে তারা পৌঁছে গেছে সেমি-ফাইনালে। এফএ কাপের তৃতীয় রাউন্ডে আগামী মাসে লড়বে তারা পোর্টসমাউথের সঙ্গে।কোয়াড্রুপল জয়ের সম্ভাবনা দেখেন কি না, এই প্রশ্নে সালিবা তাই চটপট জানিয়ে দিয়েছেন নিজেদের প্রত্যাশার কথা।চার ট্রফির মধ্যে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ লিগ কাপ।

    তবে আপাতত এই চ্যাম্পিয়নশিপেরই সবচেয়ে কাছাকাছি আছে তারা। দুই লেগের সেমি-ফাইনালে তাদের প্রতিপক্ষ চেলসি।সালিবা জানিয়েছেন,এই টুর্নামেন্টকেও দারুণ গুরুত্ব দিয়ে দেখছেন তারা।