ইতালিতে এবারও গোলহীন আর্সেনাল

0
119

চ্যাম্পিয়নস লিগে প্রথম ম্যাচে ড্র, পরের দু’ ম্যাচে জয়। চতুর্থ ম্যাচে এসে হারের স্বাদ পেয়েছে আর্সেনাল। ইন্টার মিলানের কাছে ১-০ গোলে হেরেছে গানাররা। 

সান সিরোয় চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ইন্টারের জয়ের নায়ক তুর্কি মিডফিল্ডার হাকান কালহানগলু।পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন কালহানগলু।প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আর্সেনাল বক্সে মেহদি তারেমির শট মিকেল মেরিনোর হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।স্পট কিক থেকে ইন্টারকে এগিয়ে দেন হাকান কালহানগলু। একমাত্র গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ফল নির্ধারণ করে দেয়।সব মিলিয়ে হেরে ইতালিতে টানা পাঁচ ম্যাচে গোলহীন থাকল ইংলিশ ক্লাবটি।

২০০৮ সালের পর থেকে ইতালিতে কোনো গোলই করতে পারেনি তারা। চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে নেমে গেছে আর্সেনাল। ৫ নম্বরে উঠে গেছে ইন্টার মিলান।

ছবি  সৌজন্যে : সোশ্যাল মিডিয়া