গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Sports ত্রোসারের গোলে শীর্ষে ফিরল আর্সেনাল

    ত্রোসারের গোলে শীর্ষে ফিরল আর্সেনাল

    0
    128
    ছবি সৌজন্যে : এক্স

    লিয়ান্দ্রো ত্রোসারের একমাত্র গোলে ফুলহ্যামকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষস্থানে ফিরল আর্সেনাল। ক্রেভেন কটেজে দুর্দান্ত লড়াইয়ে জয় পায় মিকেল আর্তেতার দল। দ্বিতীয়ার্ধে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেছেন ত্রোসার।

    আট ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে আর্সেনালের পয়েন্ট হলো ১৯। দিনের শুরুতে এভারটনকে হারিয়ে শীর্ষে ওঠা ম্যানচেস্টার সিটি নেমে গেল দুইয়ে, ১৬ পয়েন্ট নিয়ে। এই দুই দলের চেয়ে এক ম্যাচ কম খেলে ১৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে চ্যাম্পিয়ন লিভারপুল। প্রথমার্ধে কেবল একটি শট লক্ষ্যে রাখতে পারে আর্সেনাল। ৩৭ মিনিটে ভিক্তর ইয়োকেরেশের সেই প্রচেষ্টা ঠেকিয়ে দেন ফুলহ্যাম গোলরক্ষক।৫৮ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোলটি। বুকায়ো সাকার কর্নারে গাব্রিয়েল মাগালিয়াইসের হেড পাসে দূরের পোস্টে ভলিতে বল জালে পাঠান ত্রোসার।নির্ধারিত ৯০ মিনিটে আর কেবল একটি প্রচেষ্টা লক্ষ্যে রাখতে পারে আর্সেনাল।

    অতিরিক্ত সময়ে ইয়োকেরেশ ও গাব্রিয়েল মার্তিনেল্লির শট ঠেকিয়ে ব্যবধান বাড়তে দেননি স্বাগতিক গোলরক্ষক। সব মিলিয়ে আর্সেনালের ১৬ শটের পাঁচটি ছিল লক্ষ্যে। ফুলহ্যামের ৯ শটের সবগুলো লক্ষ্যভ্রষ্ট। আট ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে ফুলহ্যাম।