পিছিয়ে পড়ে জিতলো আর্সেনাল

0
151

পিছিয়ে পড়ে জিতেছে আর্সেনালও। এমিরেটস স্টেডিয়ামে গানাররা ৩-১ ব্যবধানে হারিয়েছে সাউদাম্পটনকে। ৫৫ মিনিটে ক্যামেরন আর্চারের গোলে এগিয়ে যায় সাউদাম্পটন। তাদের এ উচ্ছ্বাস অবশ্য স্থায়ী হয়নি বেশিক্ষণ। মিনিট তিনেক পরই গানারদের হয়ে সমতা ফেরান কাই হাভার্টজ। ৬৮ মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে স্কোর হয় ২-১।

 

খেলার একেবারে অন্তিম বেলায়,৮৮ মিনিট বুকায়ো সাকাও স্কোর শিটে নাম উঠালেও পুরো তিন পয়েন্ট নিশ্চিত হয়ে যায় আর্সেনালের।ইতালিয়ান সিরি এ’র শীর্ষে থাকা নিশ্চিত নাপোলিরও। নিজেদের মাঠে নেপলসের ক্লাবটি ৩-১ গোলে হারিয়েছে কোমোকে।রোমেলু লুকাকুর অ্যাসিস্টে খেলার ২৫ সেকেন্ডের সময় স্বাগতিকদের এগিয়ে নেন স্কট ম্যাকটমিনে।প্রথমার্ধে গোলটি শোধও দিয়েছিল কোমো। কিন্তু দ্বিতীয়ার্ধে লুকাকু ও ডেভিড নেরেজের গোলে শীর্ষে থাকা নিশ্চিত হয়েছে নাপোলির। এক ম্যাচ বেশি খেলে জুভেন্টাসের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে এন্তোনিও কন্তের দল।জার্মান বুন্দেসলিগায় পয়েন্ট হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন লেভারকুসেন। নিজেদের মাঠে জাবি আলনসোর দল ২-২ গোলে ড্র করেছে হোলস্টেইন কিয়েলের সঙ্গে।