সৌভাগ্যের গোলে জিতল আর্সেনাল

0
155

ম্যাচজুড়ে আক্রমণে আধিপত্য করল আর্সেনাল। সুযোগও পেল তারা অনেক, কিন্তু বেশিরভাগ শটই হলো লক্ষ্যভ্রষ্ট। পেনাল্টি থেকে গোল করার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলেন লেয়ান্দ্রো ত্রোসার।

তারপরও ভাগ্যের ছোঁয়ায় শাখতার দোনেৎস্কের বিপক্ষে জয়ের দেখা ঠিকই পেল মিকেল আর্তেতার দল।এমিরেটস স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ইউক্রেইনের ক্লাবটিকে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল। প্রথমার্ধে আত্মঘাতী গোল করেছেন সফরকারী গোলরক্ষক।তিন দিন আগে ইংলিশ প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে ২-০ গোলে হারের ধাক্কা সামলে জয়ের পথে ফিরল আর্সেনাল। সিজনে তাদের প্রথম হার সেটি।শাখতারের বিপক্ষে বল দখলে রেখে শুরু থেকে বারবার আক্রমণে ওঠা আর্সেনাল গোলের জন্য লক্ষ্যে প্রথম শট রাখতে পারে ২৪ মিনিটে। গাব্রিয়েল মার্তিনেল্লির পাসে রিকার্দো কালাফিওরির শট ঠেকান গোলরক্ষক।চার মিনিট পরই এগিয়ে যায় স্বাগতিকরা। বক্সের ভেতর থেকে মার্তিনেল্লির নিচু শট পোস্টে লেগে শাখতার গোলরক্ষক দিমিত্রোর শরীরের পেছন দিকে লেগে জালে জড়ায়।বিরতির আগে গাব্রিয়েল জেসুসের শট ফিরিয়ে ব্যবধান বাড়তে দেননি গোলরক্ষক।

৭৪ মিনিটে বক্সে শাখতারের এক ডিফেন্ডারের হাতে বল লাগলে মনিটরে দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ত্রোসারের সোজাসুজি শট পা দিয়ে ঠেকান গোলরক্ষক।

ছবি  সৌজন্যে : সোশ্যাল মিডিয়া