গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home International পৃথিবী থেকে দূরে ভ্রমণের রেকর্ড ভাঙল আর্টেমিস-২

    পৃথিবী থেকে দূরে ভ্রমণের রেকর্ড ভাঙল আর্টেমিস-২

    0
    24
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    মানব ইতিহাসের এক অনন্য সাধারণ মুহূর্তের সাক্ষী হয়েছে বিশ্ব। সোমবার গ্রিনিচ মান সময় ১২:৫৬ মিনিটে নাসার আর্টেমিস-২ মিশনের চার নভোচারী পৃথিবী থেকে ২ লাখ ৪৮ হাজার ৬৫৫ মাইল পথ অতিক্রম করেছেন।
    এর মাধ্যমে তারা ১৯৭০ সালের ঐতিহাসিক অ্যাপোলো-১৩ মিশনের গড়া দীর্ঘ ৫৬ বছরের রেকর্ডটি ভেঙে দিয়েছেন। নাসার অফিসিয়াল ওয়েবসাইটে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
    প্রতিবেদনে বলা হয়েছে, নাসার ওরিয়ন মহাকাশযানটি সর্বোচ্চ ২ লাখ ৫২ হাজার ৭৫৬ মাইল দূরত্ব অতিক্রম করার পর পুনরায় পৃথিবীর কক্ষপথে ফেরার যাত্রা শুরু করবে। নাসার এসএলএস রকেটে চড়ে গত ১ এপ্রিল ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে যাত্রা শুরু করা এই মিশনে রয়েছেন চার নভোচারী রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কচ ও জেরেমি হ্যানসেন।