গ্রাম থেকে শহর
News & Much More

32.7 C
Kolkata
32.7 C
Kolkata
More
    Home Technology সাইবার হামলা ঠেকাতে কৃত্রিম শহর!

    সাইবার হামলা ঠেকাতে কৃত্রিম শহর!

    0
    20
    ছবি সৌজন্যে : এক্স

    বাস্তব জগতের বিভিন্ন সাইবার হামলার তদন্ত ও তা ঠেকানোর উদ্দেশ্যে আইন প্রয়োগকারী সংস্থাকে প্রশিক্ষণ দিতে অ্যালাবামায় আস্ত এক কৃত্রিম শহর তৈরি করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।

    অ্যালাবামার হান্টসভিলে নিজেদের ক্যাম্পাসে ২২ হাজার বর্গফুটের এক কৃত্রিম শহর তৈরি করেছে মার্কিন সংস্থাটি। এবার সেই শহরের ভেতরের চিত্র এফবিআই সবার সামনে ওপেন করেছে।এ কৃত্রিম শহরের মূল উদ্দেশ্য ক্লাসরুমের গণ্ডি পেরিয়ে এক নিরাপদ ও সুরক্ষিত পরিবেশের মধ্যে তদন্তকারীদের হাতে-কলমে বাস্তবমুখী শিক্ষা দেওয়া।এখানে তারা ব্যবহার করছেন আধুনিক প্রযুক্তির নিত্যনতুন সব কনজিউমার ও এন্টারপ্রাইজ ডিভাইস, যেগুলো প্রতিনিয়ত ক্ষতিকারক হ্যাকারদের প্রধান লক্ষ্যবস্তু হয়ে থাকে। সাইবার অপরাধের পরিসংখ্যান দেখলে এফবিআইয়ের এ প্রশিক্ষণের গুরুত্ব বোঝা যায়।এফবিআইয়ের ২০২৫ সালের ইন্টারনেট ক্রাইম রিপোর্ট অনুসারে, ১০ লাখেরও বেশি অভিযোগের ওপর ভিত্তি করে দেখা গেছে, আমেরিকায় সাইবার অপরাধের কারণে ক্ষতির পরিমাণ রেকর্ড ২ হাজার ৯০ কোটি ডলারে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় ২৬ শতাংশ বেশি।এর মধ্যে সবচেয়ে বড় ও হুমকি হিসেবে চিহ্নিত হয়েছে র‌্যানসমওয়্যার, যা দেশটির গুরুত্বপূর্ণ বিভিন্ন পরিকাঠামোকে ক্রমাগত ঝুঁকির মুখে ফেলছে।কাইনেটিক সাইবার রেঞ্জ নামে এফবিআইয়ের এ বিশেষ ছোট শহরটি ২০২৫ সালের ফেব্রুয়ারিতে চালু হয়। আসল মার্কিন শহরের আদলে তৈরি এ কৃত্রিম জনপদে রয়েছে আসবাবপত্রে সাজানো সম্পূর্ণ বাড়িঘর, হোটেল, গ্যাস স্টেশন, গ্রোসারি মার্ট, আদালত, হাসপাতাল ও একটি বিদ্যুৎ উৎপাদন কোম্পানি।এসবের সঙ্গে রয়েছে বাস্তবসম্মত রাস্তাঘাট ও ট্রাফিক লাইট ব্যবস্থা।

    সংস্থাটি বলেছে, উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত এ কেন্দ্রে ১ হাজার ৪০০ জনেরও বেশি শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যার মধ্যে এফবিআইয়ের নিজস্ব কর্মীসহ অন্যান্য ফেডারেল ও স্থানীয় সংস্থার অংশীদাররাও রয়েছেন।