কৃত্রিম বুদ্ধিমত্তা হুমকি হতে পারে: ইলন মাস্ক

0
60
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে,প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক এমন সতর্কবার্তা দিয়েছেন।ওপেনএআইকে ঘিরে তার করা মামলার শুনানি শুরু হওয়ার দিনে তিনি এই মন্তব্য করেছেন।

এটা প্রযুক্তি দুনিয়ায় নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।আমেরিকার ওকল্যান্ডে শুরু হওয়া এই মামলায় ইলন মাস্ক অভিযোগ করেছেন, ওপেনএআই তাদের মূল অলাভজনক লক্ষ্য থেকে সরে গিয়ে লাভকেন্দ্রিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তিনি দাবি করেছেন, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠায় সহায়তা করার সময় তাকে এ বিষয়ে ভুল ধারণা দেওয়া হয়েছিল।মামলাটি কয়েক সপ্তাহ ধরে চলতে পারে এবং এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের বড় প্রতিষ্ঠানগুলো তাদের উদ্দেশ্য ও ব্যবসায়িক কাঠামো কীভাবে ব্যাখ্যা করবে, সে বিষয়ে প্রভাব পড়তে পারে।আদালতে ইলন মাস্ক বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে মানবজাতির জন্য অন্ধকার ভবিষ্যৎ তৈরি হতে পারে। তিনি বলেছেন, প্রযুক্তি মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এমন পরিস্থিতি এড়াতে হবে।তিনি জানিয়েছেন, বহু বছর ধরেই এ বিষয়ে তার উদ্বেগ রয়েছে।

২০১৫ সালে প্রযুক্তি উদ্যোক্তা ল্যারি পেজের সঙ্গে এক আলোচনার কথাও তিনি উল্লেখ করেছেন। মাস্কের ভাষ্য অনুযায়ী, তিনি যখন কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, তখন পেজ এটিকে ভবিষ্যতের জন্য ইতিবাচক হিসেবে দেখেছিলেন। ইলন মাস্কের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা দ্রুত অগ্রসর হচ্ছে এবং শিগগিরই মানুষের বুদ্ধিমত্তাকেও ছাড়িয়ে যেতে পারে। এ পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।