
শিল্পী বয়কট নিয়ে তৃণমূলের দ্বন্দ্বে সুকান্ত মজুমদার শিল্পীদের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন। কিছু কিছু শিল্পীর শিল্পীসত্ত্বা নিয়ে প্রশ্ন তুলে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন তাঁরা শিল্পী না বিদুষক বোঝার উপায় নেই।
তাঁর কথায় তৃণমূলের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের টিম এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় টিমের মধ্যে বিভিন্ন বিষয়ে মতবিরোধ সামনে আসতে শুরু করেছে।এদিকে তৃণমূলে পেঁচার কোন্দল বলে কটাক্ষ করেছেন অধীর চৌধুরি। শিল্পীদের মত প্রকাশের অধিকার চায় না তৃণমূল। তাই বয়কটের কথা বলছে।
আর জি কাণ্ডের পর প্রতিবাদী শিল্পী বয়কটে সায় নেই বলে বৃহস্পতিবার জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কার্যত সেই মন্তব্যকে চ্যালেঞ্জ করে কুণাল ঘোষ সাফাই দিয়েছেন যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় আর জি করের সময়কার পুরো ফেজটায় বাইরে ছিলেন তাই পুরো বিষয়টা তাঁর নজরে নেই।








