না ফেরার দেশে লাল পাহাড়ির দেশে যা-র স্রষ্টা অরুণ চক্রবর্তী

0
647
In the land of no return, in the land of red hills, the creator of which is Arun Chakraborty
In the land of no return, in the land of red hills, the creator of which is Arun Chakraborty
না ফেরার দেশে চলে গিয়েছেন লাল পাহাড়ির দেশে যা-র স্রষ্টা কবি অরুণ চক্রবর্তী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। শুক্রবার গভীর রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে চুঁচুড়ার ফার্ম সাইড রোডের বাড়িতেই মৃত্যু হয়েছে তাঁর।
শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করেছিলেন অরুণ চক্রবর্তী। চাকরি করতেন হিন্দুস্তান মোটরে। সঙ্গে লেখালিখিও করতেন। তাঁকে পরিচিতি এবং খ্যাতি এনে দিয়েছিল লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা। ওই কবিতা পরে গান হয়ে লোকের মুখে মুখে ফিরেছে। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও অরুণের পরিচিতি তৈরি করে দেয় এই গান। বাংলার লোকসংস্কৃতি নিয়ে চর্চা করতেন অরুণ চক্রবর্তী। ঘুরতেন পাহাড়, জঙ্গল এবং আদিবাসী এলাকায়। স্যান্টাক্লজের মতো লাল পোশাক পরে কাঁধে ঝোলা নিয়ে ঘুরতেন অরুণ চক্রবর্তী। মাথায় বাঁধতেন রঙিন রুমাল। ঝোলায় চকোলেট রাখতেন। ছোটোদের দেখলে চকোলেট দিতেন। তাঁর প্রয়াণে হুগলির কবি-সাহিত্যিক মহলে শোকের ছায়া নেমেছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, অরুণের দেহ বাড়ি থেকে চুঁচুড়া রবীন্দ্র ভবনে নিয়ে যাওয়া হবে।
সেখানে মুক্তমঞ্চে শায়িত থাকবে দেহ। কবির গুণগ্রাহীরা সেখানে গিয়েই তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। পরে শ্যামবাবুর ঘাটে কবির শেষকৃত্য সম্পন্ন হবে।
ছবি  সৌজন্যে :ফেসবুক