গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Newsdesk অনুমতি ছাড়া অরুণাচলে প্রবেশ নয় : মুখ্যমন্ত্রী 

    অনুমতি ছাড়া অরুণাচলে প্রবেশ নয় : মুখ্যমন্ত্রী 

    0
    104
    No entry into Arunachal without permission CM
    No entry into Arunachal without permission CM

    স্থানীয় জনজাতির জীবনযাত্রা ব্যাহত না হতে দেওয়ার জন্য অনুমতি ছাড়া বহিরাগতদের অরুণাচল প্রদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।

    এমনটাই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। বহিরাগতদের অবৈধ প্রবেশ আটকাতে এবং রাজ্যে প্রবেশ করতে আবশ্যিকভাবে সরকারের থেকে নিতে হবে পারমিট বা প্রবেশ অনুমতি। রাজধানী ইটাহারে প্রশাসনিক আধিকারিক ও অখিল অরুণাচল প্রদেশ ছাত্র সংঘের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। সেখানে মুখ্যমন্ত্রীকে ছাত্র সংগঠন জানিয়েছে, কীভাবে রাজ্যে বহিরাগতদের অনুপ্রবেশ বেড়েছে। এমনকী রাজ্য পুলিশের রিপোর্টও তুলে ধরা হয়। যেখানে সাম্প্রতিক সময়ে আইএলপি নীতি লঙ্ঘনকারী ১৫৫ জনকে পুলিশ গ্রেফতার করেছে। গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ করে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, স্থানীয় জনজাতির স্বাভাবিক জীবনযাত্রা বহিরাগতদের জেরে যাতে প্রভাবিত না হয় সেই লক্ষ্যেই কড়া ভাবে কার্যকর হবে ইনার লাইন পারমিট।