অরুণাচলের গোরিচেন শৃঙ্গ জয় বসন্ত সিংহরায়দের

0
309
ব্যক্তিগত উদ্যোগে প্রথম ভারতীয় সিভিলিয়ান হিসেবে অরুণাচল প্রদেশের ৬ হাজার ৫৩০ মিটার গোরিচেন পর্বতশৃঙ্গ জয় করেছেন কৃষ্ণনগরের পর্বতারোহী বসন্ত সিংহ রায় ও তাঁর নেতৃত্বে মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ কৃষ্ণনগরের ৪ অভিযাত্রী। 
টিমে ছিলেন রুম্পা দাস, প্রশান্ত সিংহ, সুব্রত ঘোষ এবং পার্থসারথি লায়েক। বসন্ত সিংহ রায়-র কথায়, ১০ অক্টোবর তাঁরা মগো গ্রামে পৌঁছেছিলেন। এরপর ২১ অক্টোবর সকাল ৬.২৫ মিনিটে গোরিচেন পর্বতশৃঙ্গ ছুঁতে সমর্থ হন। এ বারের পুজোয় ঢাকের বাজনা একদমই শোনা হয়নি বসন্ত, রুম্পা, প্রশান্ত, সুব্রত, পার্থ-দের।
রুম্পা বলেন, অভিযানের ঢাকে কাঠি পড়লেই তাঁদের মনে হয় দুর্গাপুজোর বাজনা বাজতে শুরু করেছে। এ বার ফেরার পালা। ২৯ অক্টোবর কৃষ্ণনগরে ফিরবেন বসন্ত অ্যান্ড টিম।
ছবি  সৌজন্যে : নিজস্ব