
মেসিকাণ্ডে তৃতীয় হাজিরা দিয়েছেন অরূপ বিশ্বাস। তিনবার হাজিরা এড়ানোর পর মঙ্গলবার সকালে আইনজীবীকে সঙ্গে নিয়ে ফের পুলিশের তলবে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিয়েছেন তিনি।
অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর করেছেন যুবভারতীতে মেসি ইভেন্টের আয়োজক শতদ্রু দত্ত। অরূপ বিশ্বাসের বিরুদ্ধে মেসির অনুষ্ঠানে টিকিট ব্ল্যাক করা, আর্থিক প্রতারণা, ক্ষমতার অপব্যবহারের অভিযোগের তদন্ত করছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। এর আগে ১৮ এবং ২২ জুন পুলিশের তলবে হাজিরা দিয়েছিলেন অরূপ বিশ্বাস।
ঘটনাচক্রে মেসিকাণ্ডে ১৭ অগাস্ট পর্যন্ত আদালত থেকে রক্ষাকবচ পেয়েছেন অরূপ বিশ্বাস। হাইকোর্টের নির্দেশে তদন্তে সহযোগিতা করতে হবে টালিগঞ্জের প্রাক্তন বিধায়ককে।






