গ্রাম থেকে শহর
News & Much More

32.7 C
Kolkata
32.7 C
Kolkata
More
    Home Howrah বাড়িতে হামলায় কেউ খোঁজ নিলেন না! অভিমানী অরূপ

    বাড়িতে হামলায় কেউ খোঁজ নিলেন না! অভিমানী অরূপ

    0
    378
    ছবি সৌজন্যে : নিজস্ব
    তাঁর বাড়িতে হামলার পরেও দলের কেউ ফোন করে খোঁজ পর্যন্ত নেননি। এ ভাবেই ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা হাওড়া উত্তরের তৃণমূল বিধায়ক অরূপ রায়।
    রবিবার কলকাতার কালীঘাটে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে হাজির হননি অরূপ রায়। তৃণমূলের ৮০ জন বিধায়কের ৬০ জনকেই দেখা যায়নি কালীঘাটে। অন্যদিকে, শনিবার মধ্য হাওড়ার কাসুন্দিয়া ফার্স্ট বাই লেনে প্রাক্তন মন্ত্রী, বর্তমান তৃণমূল বিধায়ক অরূপের বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। অরূপের দাবি, হামলার নেপথ্যে রয়েছেন বিজেপি কর্মী-সমর্থকেরা। তাঁর বাড়ির সামনে গোডাউন থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রাণসামগ্রী, যেমন ত্রিপল, কম্বল, শাড়ি, ধুতি ইত্যাদি নিয়ে যাওয়া হচ্ছিল।
    সেই সময় গাড়ি আটকে তাঁর বাড়ির সামনে দাঁড়িয়ে চোর-চোর স্লোগান দিতে থাকেন বিজেপির লোকজন। অভিযোগ, হামলা চলে বাড়িতে।