মেসিকাণ্ডে অরূপের রক্ষাকবচ বহাল

0
23
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

মেসিকাণ্ডে আপাতত স্বস্তি রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের। মঙ্গলবার হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ তাঁকে যে রক্ষাকবচ দিয়েছিল, তা আপাতত বহাল থাকছে।

হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রক্ষাকবচের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন যুবভারতীর মেসি ইভেন্টের উদ্যোক্তা শতদ্রু দত্ত। মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে। অরূপ বিশ্বাসের আইনজীবী কিশোর দত্ত সওয়ালে আদালত কোনও নির্দেশ দিলে তদন্ত নিয়ে বলার অধিকার থাকে না অভিযোগকারীর। ফলে মামলা খারিজ করা উচিত। অন্যদিকে রাজ্য সরকারের তরফে সওয়ালে জানানো হয়েছে অরূপ বিশ্বাস তদন্তে সহযোগিতা করেছেন। ২ জুলাই এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। ততদিন পর্যন্ত অরূপ বিশ্বাসের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি।

এর আগে যুবভারতীকাণ্ডে বিশৃঙ্খল পরিস্থিতির জন্য গ্রেফতার হয়েছিলেন শতদ্রু ঘোষ। পরে তিনি জামিন পান। এরপরেই যুবভারতীতে মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেন শতদ্রু ঘোষ।