গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Bankura কলিজা খুলে নেওয়ার হুমকি অরূপের, পাল্টা চোখ তোলার হুঁশিয়ারি নীলাদ্রির

    কলিজা খুলে নেওয়ার হুমকি অরূপের, পাল্টা চোখ তোলার হুঁশিয়ারি নীলাদ্রির

    0
    490

    তৃণমূলের ঝান্ডা খুলে দিলে কলিজা খুলে নেওয়া হবে। হুমকি দিয়েছেন তৃণমূল সংসদ অরূপ চক্রবর্তী। পাল্টা চোখ দেখালে চোখ তুলে নেওয়ার হুঁশিযারি দিয়েছেন বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা।

    উপনির্বাচন এগিয়ে আসতেই শাসক-বিরোধী সবপক্ষই একে অপরকে হুঁশিয়ারি দিতে শুরু করেছে। তাংডাংরায় দলীয় প্রার্থীর প্রচারে গিয়ে তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী বিজেপিকে আক্রমণ করে বলেছেন ১৩ তারিখ তৃণমূলের ঝান্ডা খুলে দিলে জনগণ কলিজা খুলে নেবে। তিনি আরও অভিযোগ করেছেন ৫ নভেম্বর বাঁকুড়া সার্কিট হাউসে কমিশনের এক অফিসারের সঙ্গে বিজেপি নেতাদের বৈঠক হয়েছে। হুঁশিয়ারিতে পিছিয়ে নেই বিজেপিও।

    দলের বিধায়ক নীলাদ্রিশেখর দানা সেই তালডাংরাতেই প্রচারে গিয়ে বিজেপি কর্মীদের উদ্দেশে বলেছেন প্রয়োজনে একবেলা খেয়ে যন্ত্র কিনতে। যাতে তৃণমূল চোখ দেখালে সেই যন্ত্র দিয়ে চোখ তুলে দেওয়া যায়।

    ছবি  সৌজন্যে : নিজস্ব