পূর্বাঞ্চলীয়দের অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা বিজেপির: কেজরিওয়াল

0
126
ছবি সৌজন্যে : এক্স

দিল্লিতে বসবাসকারী পূর্ব ভারতের মানুষদের রোহিঙ্গা আখ্যা দিয়ে অধিকার ছিনিয়ে নিতে চায় বিজেপি। শুক্রবার এমনই অভিযোগ তুলেছেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।

তিনি বলেছেন, গত ১০ বছরে পূর্ব ভারতের মানুষদের সম্মানজনক জীবন দিতে পরিশ্রম করেছে। কিন্তু তাঁদেরই অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। জেপি নাড্ডার নাম করে তিনি বলেছেন, সংসদের ভিতরে দিল্লিতে বসবাসকারী পূর্ব ভারতের মানুষদের সঙ্গে রোহিঙ্গা, বাংলাদেশি এবং অনুপ্রবেশকাদের তুলনা করেছেন জেপি নাড্ডা। দিন কয়েক আগে সংসদে দাঁড়িয়েই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা পূর্বাঞ্চলের মানুষের সম্পর্কে এমনই মন্তব্য করেছেন বলে দাবি করেছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।

তিনি প্রশ্ন তুলেছেন, দেশের জন্য যেসকল পূর্বাঞ্চলের ভাইরা রক্ত-ঘাম দিয়ে কাজ করেছেন, তাদের কীভাবে রোহিঙ্গা বলা যায়? এককথায় তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।